logo

জেলের জালে ধরা পড়ল ১২ ফুটের অজগর সাপ

জেলের জালে ধরা পড়ল ১২ ফুটের অজগর সাপ
ছবি: এশিয়া পোস্ট

বরগুনার পাথরঘাটা উপজেলার বলেশ্বর নদীর তীরবর্তী টেংরা গ্রামের একটি খালে জেলেদের জালে ১২ ফুট লম্বা একটা অজগর ধরা পড়েছে।

সোমবার (১৬ নভেম্বর) সকাল ৭টার দিকে পাথরঘাটা উপকূল সুরক্ষা ফোরামের সদস্য টাইগার জাকির নামের এক ব্যক্তি অজগরটি উদ্ধার করে।

টাইগার জাকির এশিয়া পোস্টেকে বলেন, আজ সকালে টেংরা গ্রামের খালে জেলেদের জালে প্যাঁচানো একটি অজগর দেখা গেছে। এ খবর শুনে আমি তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে জালে প্যাঁচানো অবস্থায় উদ্ধার করি।

বন বিভাগের পাথরঘাটা রেঞ্জের কর্মকর্তা বদিউজ্জামান সোহাগ বলেন, অজগরটি উদ্ধার করার পর তাৎক্ষণিক ভাবে হরিনঘাটা সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়েছে।