এসএমসিতে অফিসার পদে চাকরির সুযোগ

এসএমসির ইনস্টিটিউশনাল সেলস বিভাগ অফিসার পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ১৫ নভেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত। আগ্রহীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড
পদের নাম: অফিসার
বিভাগ: ইনস্টিটিউশনাল সেলস
পদসংখ্যা: ১টি
শিক্ষাগত যোগ্যতা: যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: ইংরেজিতে ভালো যোগাযোগ এবং আন্তঃব্যক্তিক দক্ষতা থাকতে হবে। কম্পিউটারে এমএস অফিস অ্যাপ্লিকেশন সম্পর্কে জ্ঞান থাকতে হবে।
অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিস
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: সর্বোচ্চ ৩৪ বছর
কর্মস্থল: চট্টগ্রাম
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী পাবেন।
আবেদন যেভাবে: আগ্রহীরা বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন।
