logo

পাশের দেশের মদদে নৈরাজ্য করে আবারও ক্ষমতায় আসতে চায় ফ্যাসিস্ট শক্তি: রিজভী

পাশের দেশের মদদে নৈরাজ্য করে আবারও ক্ষমতায় আসতে চায় ফ্যাসিস্ট শক্তি: রিজভী
জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন শেষে রুহুল কবির রিজভী। ছবি: সময় সংবাদ

পাশের দেশের মদদে ফ্যাসিস্ট শক্তি নৈরাজ্য করে আবারও ক্ষমতায় আসতে চায় বলে মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, পেছনের দরজা দিয়ে ফ্যাসিস্টরা নৈরাজ্য সৃষ্টি করছে।

সোমবার (১৬ নভেম্বর) ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি নতুন কমিটির নেতাদের সাথে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন ভারপ্রাপ্ত মহাসচিব।

তিনি বলেন, ক্ষমতায় এসে তারা আবার ব্যাংকের টাকা পাচার করবেন, তাদের মন্ত্রী-এমপিরা সুখের জীবন যাপন করবেন সিঙ্গাপুরে, থাইল্যান্ডে, কানাডায়, দুবাইতে। ওই সুখের স্বর্গ তাদের আর কোনোদিন আসবে না।

ফ্যাসিস্টদের পেছনের দরজা দিয়ে নৈরাজ্য তৈরির চেষ্টাকে জনগণ সফল হতে দেবে না উল্লেখ করে রিজভী বলেন, পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ আবারও ঐক্যবদ্ধ হয়েছে।

এসময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেন, আগামীতে যত ষড়যন্ত্র করুক না কেনো প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে সব ষড়যন্ত্র মোকাবিলা করা হবে। রাজনৈতিকভাবে জণগণকে সাথে নিয়ে যত রকম ষড়যন্ত্র আছে সবকিছু মোকাবিলা করব।