ম্যানেজার পদে নিয়োগ দিচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটি

‘সিনিয়র ম্যানেজার’ পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্র্যাক ইউনিভার্সিটি। ১৪ নভেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক ইউনিভার্সিটি
পদের নাম: সিনিয়র ম্যানেজার
বিভাগ: প্রকিউরমেন্ট ডিপার্টমেন্ট
পদসংখ্যা: ১টি
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে স্নাতকোত্তর ডিগ্রি বা সমমান।
অন্যান্য যোগ্যতা: ইআরপি সিস্টেম, সংগ্রহ সংক্রান্ত নীতিমালা, ক্রয় পদ্ধতি এবং দরপত্র প্রক্রিয়ার বিষয়ে সুস্পষ্ট জ্ঞান। এমএস অফিসে (বিশেষ করে এমএস এক্সেল, ওয়ার্ড ও পাওয়ারপয়েন্ট) দক্ষতা এবং বাংলা ও ইংরেজি ভাষায় টাইপিংয়ের সক্ষমতা। বাংলা ও ইংরেজি উভয় ভাষায় শক্তিশালী আলোচনা দক্ষতা থাকতে হবে।
অভিজ্ঞতা: কমপক্ষে ৬ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিস
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী পাবেন।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন।
