logo

রামেক হাসপাতালের বারান্দা থেকে পড়ে শিশুর মৃত্যু

রামেক হাসপাতালের বারান্দা থেকে পড়ে শিশুর মৃত্যু
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল। ছবি: এশিয়া পোস্ট

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের নির্মাণাধীন ভবনের বারান্দা থেকে নিচে পড়ে আবু হুরাইয়া নামের দুই বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে হাসপাতালের ১১ নম্বর মডেল ওয়ার্ডের বারান্দায় এ দুর্ঘটনা ঘটে।

পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার কুশলিবাসা গ্রামের মেহের আলীর মেয়ে খাদিজার (৬) কিডনিজনিত সমস্যা রয়েছে। গত ৪ নভেম্বর তাকে রামেক হাসপাতালের ২৪ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। এদিকে শিশুটির বাবা হৃদয় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে একই হাসপাতালের ১৪ নম্বর ওয়ার্ডের বারান্দায় চিকিৎসাধীন ছিলেন।

পরিবারের সঙ্গে হাসপাতালে থাকা ছোট শিশু আবু হুরাইয়া বুধবার দুপুরে ১১ নম্বর মডেল ওয়ার্ডের বারান্দায় অবস্থান করছিল। ওই ভবনে নির্মাণকাজ চলছিল। একপর্যায়ে শিশুটি বারান্দা থেকে নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ বিষয়ে রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদের বক্তব্য জানতে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।