logo

সাবেক মন্ত্রী রেজাউল করিমের বাড়িতে ভাঙচুর-আগুন

সাবেক মন্ত্রী রেজাউল করিমের বাড়িতে ভাঙচুর-আগুন
বুধবার সন্ধ্যায় সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের বাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়া হয়। ছবি: এশিয়া পোস্ট কোলাজ

পিরোজপুরের নাজিরপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী এবং দলটির কেন্দ্রীয় কমিটির সাবেক আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার শ ম রেজাউল করিম গ্রামের বাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে উপজেলার মাটিভাঙা ইউনিয়নের তারাবুনিয়া এবং সন্ধ্যায় নাজিরপুর উপজেলা সদর এলাকায় এ ঘটনা ঘটে।

Advertisement

জানা গেছে, বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ৫০ থেকে ৬০ জনের একটি দল তারাবুনিয়া এলাকায় শ ম রেজাউল করিমের গ্রামের বাড়িতে হামলা চালায়। পরে সন্ধ্যা সাতটার দিকে উপজেলা সদরে অবস্থিত তার আরেকটি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে নৈরাজ্য, অগ্নিসংযোগ এবং বিভিন্ন সরকারি ভবনে হামলার প্রতিবাদে বিক্ষোভের একপর্যায়ে এসব হামলার ঘটনা ঘটে।

এ বিষয়ে নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের গ্রামের বাড়িতে হামলার খবর পেয়ে ইতিমধ্যে সেখানে পুলিশ পাঠানো হয়েছে।