শিক্ষার্থীদের জন্য সুখবর, দুই মাসে ২৩ দিনের ছুটি

আসন্ন আগস্ট ও সেপ্টেম্বর মাসে দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মিলবে ২৩ দিনের ছুটি। দিবসভিত্তিক সরকারি ছুটি এবং সাপ্তাহিক ছুটির দিনগুলো মিলে এই অবকাশ পাবেন শিক্ষক-শিক্ষার্থীরা।
শিক্ষা মন্ত্রণালয়ের বাৎসরিক ছুটির পঞ্জিকা বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।
পঞ্জিকা অনুযায়ী, আগামী আগস্ট মাসে শিক্ষাপ্রতিষ্ঠান মোট ১২ দিন বন্ধ থাকবে। এর মধ্যে ৯ দিন সাপ্তাহিক ছুটি এবং ৩ দিন দিবসভিত্তিক ছুটি। দিবসভিত্তিক ছুটিগুলো হলো— ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থান দিবস, ১২ আগস্ট আখেরি চাহার সোম্বা এবং ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। ছুটির হিসাব বাদ দিলে আগস্ট মাসে শ্রেণি কার্যক্রম চলবে ১৯ দিন।
অন্যদিকে সেপ্টেম্বর মাসেও সাপ্তাহিক ও দিবসভিত্তিক ছুটি মিলিয়ে মোট ১১ দিন বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান। এই মাসেও পাঠদান ও শ্রেণি কার্যক্রম চলবে মোট ১৯ দিন।
এ ছাড়া দুর্যোগপূর্ণ আবহাওয়া, স্থানীয় পরিস্থিতি বা বিশেষ কোনো কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানে অতিরিক্ত বা ঐচ্ছিক ছুটি কার্যকর হতে পারে।
.png)





