বিয়েটা এ বছর করে ফেলতে পারি: বাপ্পি চৌধুরী

এশিয়া পোস্ট বিনোদন
বিয়েটা এ বছর করে ফেলতে পারি: বাপ্পি চৌধুরী
বাপ্পি চৌধুরী। ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার দর্শকপ্রিয় নায়ক বাপ্পি চৌধুরী। আগের থেকে অনেকটা চলচ্চিত্র থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছেন তিনি। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে বিএফডিসিতে উপস্থিত ছিলেন এই নায়ক। সেখানে ক্যারিয়ার ও ব্যক্তিগত একাধিক বিষয়ে কথা বলেন এ অভিনেতা।

সিনেমা জগৎ থেকে দীর্ঘ সময় দূরে থাকার কারণ জানতে চাইলে বাপ্পি বলেন,আমি একটু অভিমান থেকেই সিনেমা তেকে দূরে আছি। দুই বছর হলো আমার মা মারা গেছেন। বাবা চাইছেন, পারিবারিক ব্যবসায় সময় দিই। সে কারণে এখন ব্যবসাতেই সময় দিচ্ছি। তবে ইচ্ছা আছে ভালো একটা স্ক্রিপ্ট নিয়ে সিনেমায় আবার ফিরে আসার।

বিয়ে প্রসঙ্গে বাপ্পি বলেন, বিয়েটা এ বছর করে ফেলতে পারি। আশা করা যায়। গোপনে বিয়ে করার প্ল্যান নেই। সবাইকে জানিয়েই বিয়ে করব। লাভ ম্যারেজে প্রাধান্য দিলেও বাবা মেনে না নিলে ওই বিয়ে করব না।

২০১২ সালে ‘ভালোবাসার রঙ’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র জগতে অভিষেক হয় বাপ্পীর। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘অন্যরকম ভালবাসা’, ‘জটিল প্রেম’, ‘তবুও ভালোবাসি’, ‘অনেক সাধের ময়না’, ‘দবির সাহেবের সংসার’, ‘সুলতানা বিবিয়ানা’, ‘এপার ওপার’, ‘সুইটহার্ট’, ‘অনেক দামে কেনা’, ‘আমি তোমার হতে চাই’, ‘নায়ক’ ইত্যাদি।