কারিনার পর এবার নেকলেস নিয়ে বিতর্কে দীপিকা

বলিউড তারকাদের গয়না নিয়ে আলোচনা যেন থামছেই না। কারিনা কাপুরের লকেট বিতর্কের রেশ ধরে এবার নেটদুনিয়ার চর্চায় উঠে এসেছে দীপিকা পাড়ুকোনের কান উৎসবের একটি লুক। ২০২২ সালের সেই আসরে অভিনেত্রীর পরা গয়নায় খোদাই করা ‘ফি আমানিল্লাহ’ লেখাটি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।
২০২২ সালের কান উৎসবে বিচারকের আসনে দেখা গিয়েছিল দীপিকাকে। সেবার ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখার্জির করা একটি প্রিমিয়াম নেকলেস পশ্চিমা ধাঁচের পোশাকের সঙ্গে পরে তাক লাগিয়ে দিয়েছিলেন অভিনেত্রী। যে নেকলেসের পাথরে খোদাই করা ছিল আরবি শব্দ ‘ফি আমানিল্লাহ’।
মূলত কারিনা কাপুর খানের পরা একটি পান্নার লকেটকে কেন্দ্র করেই এ বিতর্কের সূত্রপাত। ৩০ ক্যারেটের ওই লকেটে পবিত্র কোরআনের আয়াতুল কুরসি খোদাই থাকায় গত ১১ নভেম্বর কারিনা ও তার স্টাইলিস্টকে আইনি নোটিশ পাঠানো হয়। কংগ্রেসের মুখপাত্র আব্বাস হাফিজ মূলত মুসলিম সম্প্রদায়ের একজন সদস্য হিসেবে ব্যক্তিগত অবস্থান থেকে এ পদক্ষেপ নিয়েছেন। যার কারণেই হঠাৎ আবার আলোচনায় উঠে এসেছে দীপিকার পুরোনো ছবি।