logo

খাগড়াছড়ি পার্বত্য জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ

খাগড়াছড়ি পার্বত্য জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ
ছবি: দ্য জেনারেশন টুডে

১৬তম গ্রেডে ৫ ক্যাটাগরির পদে ১৬ জনকে নিয়োগ দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে খাগড়াছড়ি পার্বত্য জেলা প্রশাসকের কার্যালয়। এসব পদে খাগড়াছড়ি পার্বত্য জেলার স্থায়ী বাসিন্দারা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন শুরু হয়েছে ১২ নভেম্বর থেকে। আবেদনের শেষ সময় আগামী ২ ডিসেম্বর।

প্রতিষ্ঠানের নাম: জেলা প্রশাসকের কার্যালয়, খাগড়াছড়ি পার্বত্য জেলা

পদের নাম ও সংখ্যা:

  • নাজির কাম-ক্যাশিয়ার: ৩টি
  • অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক: ৪টি
  • সার্টিফিকেট পেশকার: ৩টি
  • সার্টিফিকেট সহকারী: ৩টি
  • ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী: ৩টি

পদসংখ্যা: মোট ১৬টি

গ্রেড: সব পদ ১৬তম গ্রেডের

বেতন: জাতীয় বেতন স্কেল, ২০২৬ অনুযায়ী বেতন ২১ হাজার ৯০০ থেকে ৫২ হাজার ৯০০ টাকা

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমানের পাস। পাশাপাশি কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। কম্পিউটারে প্রতি মিনিটে ইংরেজিতে ২০ শব্দ এবং বাংলায় ২০ শব্দ টাইপ করার গতি থাকতে হবে।

বয়সসীমা: ১৮ থেকে ৩২ বছর

আবেদনের যোগ্যতা: আবেদনকারীকে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক এবং খাগড়াছড়ি পার্বত্য জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।

আবেদন ফি: টেলিটকের সার্ভিস চার্জসহ ১ থেকে ৫ নং পদের জন্য ১১২ টাকা। অনগ্রসর নাগরিকদের জন্য সব গ্রেডে পরীক্ষার ফি ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের টেলিটকের ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।