কেক কেটে জয় উদযাপন পূর্ণিমার

এশিয়া পোস্ট বিনোদন
কেক কেটে জয় উদযাপন পূর্ণিমার
প্রিয় দলের জয় উদযাপন করছেন চিত্রনায়িকা পূর্ণিমা। ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ফুটবলের জোয়ারে ভাসছে পুরো বাংলাদেশ। সাধারণ দর্শকদের পাশাপাশি শোবিজ অঙ্গনের তারকাদের মধ্যেও চলছে টানটান উত্তেজনা। নিজেদের দ্বিতীয় ম্যাচে লিওনেল মেসির জাদুকরী পারফরম্যান্সে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারিয়ে শেষ বত্রিশে পা রেখেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। প্রিয় দলের এই পারফরম্যান্সে পুলকিত ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা দিলারা হানিফ পূর্ণিমা।

Advertisement

খেলা শেষে উচ্ছ্বসিত পূর্ণিমা গায়ে আর্জেন্টিনার জার্সি জড়ানো ও কেক কাটার ছবি শেয়ার করেছেন সামাজিকমাধ্যমে। বরাবরই বিভিন্ন মাধ্যমে মাধ্যমে আর্জেন্টিনার প্রতি গভীর ভালোবাসা প্রকাশ করেন তিনি। কেট কাটার ছবি শেয়ার করে তিনি জানান, মেসির প্রতি ভালোবাসাই তাকে এখানে এনেছে এবং আর্জেন্টিনা তাকে আটকে রেখেছে।

গতকাল (২২ জুন) প্রথমার্ধে এক গোল করে বিশ্বকাপে জার্মানির মিরোস্লাব ক্লোসার রেকর্ড নিজের করে নেন। খেলার শেষ দিকে আরেকটি গোল করে এককভাবে রেকর্ডকে নিয়ে যান অনন্য উচ্চতায়।

মেসির বাঁ পায়ের জাদুতে পুরো বিশ্বের সঙ্গে নিজের মুগ্ধতাও প্রকাশ করতে দেরি করেননি পূর্ণিমা। মেসির এই অতিমানবীয় পারফরম্যান্স দেখে নিজের আবেগকে ধরে রাখতে পারলেন না।

চিত্রনায়িকা পূর্ণিমার পোস্ট দেখে এক ভক্ত জবাব দেন— আর্জেন্টিনা সবার সাথে মানায় না পূর্ণিমা চাঁদের সঙ্গেই মানায়।

বাংলাদেশে ফুটবল উন্মাদনা সবসময়ই আকাশচুম্বী, বিশেষ করে আর্জেন্টিনা ও মেসি ভক্তদের উন্মাদনা তো চোখে পড়ার মতো।