আর কত দিন দেখা যাবে ‘দার-ই-নিজাত’?

পাকিস্তানি সিরিজপ্রেমীদের তালিকায় এখন সবার ওপরে জায়গা করে নিয়েছে এআরওয়াই ডিজিটালে মুক্তিপ্রাপ্ত নতুন ধারাবাহিক ‘দার-ই-নিজাত’। নাটকটির গল্প, অভিনয় ও নানা নাটকীয় মোড় দর্শকদের মাঝে দারুণ আগ্রহ তৈরি করেছে। ভক্তদের মনে এখন একটাই প্রশ্ন- কত পর্বে শেষ হবে প্রিয় এই নাটক?
জানা গেছে, প্রথমে নির্মাতারা নাটকটির জন্য ৩৮ পর্বের পরিকল্পনা করেছিলেন। তবে যেহেতু দর্শকরা সিরিজটিকে ব্যাপক ভালোবাসা দিয়েছে তাই এর পর্ব সংখ্যা বাড়িয়ে দেয়া হয়েছে। অর্থাৎ মোট ৪২টি পর্ব দেখানো হবে।

ইতিমধ্যে সিরিজটির ৩১তম পর্ব সম্প্রচারিত হয়েছে। উমেরা আহমেদের লেখা এবং সাকিব খানের পরিচালনায় সিরিজটিতে আবু বকর চরিত্রে অভিনয় করেছেন শেহরিয়ার মুনওয়ার ও জারিয়াব চরিত্রে দূরেফিশান সেলিম।