logo

হঠাৎ চট্টগ্রাম থেকে চিন্ময় কৃষ্ণকে কেরানীগঞ্জ কারাগারে স্থানান্তর

হঠাৎ চট্টগ্রাম থেকে চিন্ময় কৃষ্ণকে কেরানীগঞ্জ কারাগারে স্থানান্তর
বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ ব্রাহ্মচারীকে চট্টগ্রামের আদালতে আনা হয়। পুরোনো ছবি

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটে মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাকে চট্টগ্রাম কারাগার থেকে ঢাকায় নেওয়া হয়।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. ইকবাল হোসেন এশিয়া পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কী কারণে তাকে অন্য কারাগারে স্থানান্তর করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার অভিযোগে দায়ের করা রাষ্ট্রদ্রোহের মামলায় ২০২৪ সালের ২৫ নভেম্বর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন ২৬ নভেম্বর তাকে চট্টগ্রাম আদালতে হাজির করা হলে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

ওই দিন আদালত প্রাঙ্গণে তার অনুসারীদের বিক্ষোভ ও সংঘর্ষের মধ্যে সাইফুল ইসলাম আলিফ নামের এক আইনজীবী নিহত হন। পরে আইনজীবী হত্যা মামলাসহ আরও কয়েকটি মামলায় চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তার দেখানো হয়। এরপর থেকে তিনি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন।

রবিউল ইসলাম

সম্পাদনা

রবিউল ইসলাম

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট