logo

কুমিল্লায় সাবেক স্বামীর ছুরিকাঘাতে নারী নিহত

কুমিল্লায় সাবেক স্বামীর ছুরিকাঘাতে নারী নিহত
ছবি: এশিয়া পোস্ট গ্রাফিক্স

কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাজারে সুফিয়া বেগম নামের এক নারীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তার সাবেক স্বামীর বিরুদ্ধে।

সোমবার (১৬ নভেম্বর) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী পলাতক।

নিহত সুফিয়া বেগম মুরাদনগর উপজেলার ভিংলাবাড়ি এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। জীবিকা নির্বাহের জন্য তিনি গৃহপরিচারিকার কাজ করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে সুফিয়া বেগম কোম্পানীগঞ্জ বাজারে শাকসবজি কিনতে যান। এ সময় তার সাবেক স্বামী অতর্কিতভাবে তার ওপর হামলা চালান এবং উপুর্যুপরি ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে অভিযুক্ত ব্যক্তি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

খবর পেয়ে নিহতের স্বজন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের মর্গে পাঠায়।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।