আজকের নামাজের সময়সূচি

নামাজ ইসলাম ধর্মের অন্যতম প্রধান স্তম্ভ। প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করলে আল্লাহ তায়ালা সব গুনাহ মাফ করে জান্নাত দেবেন। তাই প্রত্যেক মুসলমান নর-নারীর ওপর পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে।
হজরত আনাস (রা.) থেকে বর্ণিত এক হাদিসে নবীজি (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি ৪০ দিন জামাতে নামাজ আদায় করবে এবং সে প্রথম তাকবিরও পাবে। তার জন্য দুটি মুক্তির পরওয়ানা লেখা হবে—১. জাহান্নাম থেকে মুক্তি; ২. নেফাক থেকে মুক্তি।’ (সুনানে তিরমিজি: ২৪১)
যদি তার ফরজের (ইবাদতের) মধ্যে কিছু কম পড়ে যায়, তাহলে আল্লাহ তায়ালা বলবেন, ‘দেখ তো! আমার বান্দার কিছু নফল (ইবাদত) আছে কি না, যা দিয়ে ফরজের ঘাটতি পূরণ করে দেওয়া হবে?’ অতঃপর তার অবশিষ্ট সমস্ত আমলের হিসাব ঐভাবে গৃহীত হবে। -(আবু দাউদ ৮৬৪, তিরমিজি ৪১৩, ইবনে মাজাহ ১৪২৫)
জীবনের ব্যস্ততার মধ্যেও সময়মতো ফরজ নামাজ আদায় করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই একজন মুসলমানকে পাঁচ ওয়াক্ত নামাজের সময়সূচি জেনে রাখা প্রয়োজন।
আজ বুধবার ১১ নভেম্বর, ২০২৬ (২৫ কার্তিক, ১৪৩২ বাংলা, ৩০ জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি)। ঢাকা ও আশপাশের এলাকার নামাজের সময়সূচি তুলে ধরা হলো—
ফজর—৪: ৫২ মিনিট
জোহর—১১:৪৩ মিনিট
আসর—৩: ৩৯ মিনিট
সূর্যাস্ত—৫: ১৫ মিনিট
ইফতার—৫:১৮ মিনিট
মাগরিব—৫:১৮ মিনিট
ইশা—০৬: ৩৩ মিনিট
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ফজর—৪:৫৩ মিনিট
তাহাজ্জুদ ও সেহরির শেষ সময়—৪:৫৪ মিনিট
সূর্যোদয়—৬: ১০ মিনিট
যেসব বিভাগে সময় যোগ ও বিয়োগ করতে হবে—
বিয়োগ করতে হবে
চট্টগ্রাম: ৫ মিনিট
সিলেট: ৬ মিনিট
যোগ করতে হবে
খুলনা: ৩ মিনিট
রাজশাহী: ৭ মিনিট
রংপুর: ৮ মিনিট
বরিশাল: ১ মিনিট
সূত্র: ইসলামিক ফাউন্ডেশন









