আজ আপনার ভাগ্যে কী থাকতে পারে, জেনে নিন রাশিফলে

কর্মক্ষেত্রের ব্যস্ততা, নতুন সিদ্ধান্ত, অর্থনৈতিক চড়াই-উতরাই কিংবা সম্পর্কের টানাপোড়েন; প্রতিটি রাশির জাতক-জাতিকার জন্য আজকের দিনটি নিয়ে আসতে পারে ভিন্ন ভিন্ন অনুভূতি ও অভিজ্ঞতা। কারও বাণিজ্যিক উন্নতির জোরালো সম্ভাবনা থাকলেও কারও ক্ষেত্রে অর্থব্যয় কিংবা পারিবারিক অস্বস্তি দেখা দিতে পারে। অন্যদিকে প্রেমের সম্পর্কে যেমন শুভসূচনার আভাস রয়েছে, তেমনই রয়েছে সতর্ক থাকার বার্তাও।
একনজরে দেখে নেওয়া যাক বুধবারের (১১ নভেম্বর) রাশিফলে আপনার ভাগ্যে কী থাকতে পারে:
মেষ (২১ মার্চ–১৯ এপ্রিল)
নতুন ব্যবসায় সাহসী প্রচেষ্টায় ভালো ফল পেতে পারেন। অফিসে ঊর্ধ্বতনদের সঙ্গে সদ্ভাব থাকবে। বিভিন্ন সামাজিক কার্যক্রমে জড়িত থাকবেন। কাজের চাপ থাকবে। সহকর্মীদের সমর্থন পেতে পারেন। সকাল থেকে ব্যবসা অনুকূল থাকবে। বেকারদের প্রত্যাশা পূরণ হতে পারে।
বৃষ (২০ এপ্রিল–২০ মে)
দিনের মধ্যভাগে সন্তানদের কাছ থেকে ভালো খবর পেতে পারেন। স্বামী বা স্ত্রীর সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হবে। সম্পর্কের উন্নতি ঘটাতে পারবেন। স্বাস্থ্য ভালো থাকবে।
বাড়ির সকলে মিলে ভ্রমণের সুযোগ বাড়বে। পরিবারের সঙ্গে আনন্দময় সময় কাটবে। কাছের বন্ধুর প্রতি আস্থা থাকবে। সেবামূলক কাজে মনোযোগ থাকতে পারে।
মিথুন (২১ মে–২০ জুন)
আঘাতের আশঙ্কা আছে, একটু সাবধানে কাজ করুন। দুপুরের পরে আর্থিক লাভের সম্ভাবনা অনেক বেশি। ব্যবসায় আত্মবিশ্বাস থাকবে। জীবনযাত্রার উন্নতি ঘটতে পারে। পড়াশোনার বিষয়ে আগ্রহী হবেন। প্রতিযোগিতামূলক মনোভাব বৃদ্ধি পেতে পারে।
কর্কট (২১ জুন–২২ জুলাই)
সহকর্মীদের সমর্থন ও সহযোগিতা পেতে পারেন। পৈতৃক সম্পত্তি পাবেন। অংশীদারি ব্যবসায় লাভের পরিমাণ বাড়বে। ছোট ব্যবসায় পরিকল্পনা অনুযায়ী ফল মিলতে পারে। দূরে বাণিজ্যিক গতিবিধি বৃদ্ধি পাবে। ব্যবসার আর্থিক বিষয়ে প্রভাব বজায় থাকবে। সব দিক থেকেই সাফল্যের সম্ভাবনা আছে।
সিংহ (২৩ জুলাই–২২ আগস্ট)
কর্মস্থলে বেশি সময় দেওয়ার চেষ্টা করুন। বুদ্ধিমত্তার সঙ্গে এগিয়ে যান। আর্থিকভাবে লাভবান হতে পারেন। ব্যবসায় নিয়ন্ত্রণ বাড়াতে পারবেন। কোনো বিষয়ে জড়তা বা দ্বিধা দূর হবে।
ব্যবসায়িক প্রচেষ্টায় গতি আসবে। আর্থিক কাজে উন্নতি হতে পারে। প্রেমে খুব ভালো মনোভাব বজায় রাখুন। বিভিন্ন অমীমাংসিত বিষয় সমাধানে নজর দিন।
কন্যা (২৩ আগস্ট–২২ সেপ্টেম্বর)
স্বামী বা স্ত্রীর কাছে মনের কথা বলতে পারবেন। প্রিয়জনদের সঙ্গে থাকার জন্য খুশি বাড়বে। তবে সম্পর্কে খুব বেশি আবেগপ্রবণ হবেন না। সকালের দিকে কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ বাড়বে। কর্মীরা কাজে সুফল পাবেন। দুপুরের পরে সঞ্চয় ভালো হবে। প্রেমের সম্পর্ক আরও গভীর হতে পারে।
তুলা (২৩ সেপ্টেম্বর–২২ অক্টোবর)
বন্ধুকে দেওয়া কথা রক্ষা করুন। স্বাস্থ্য ভালো থাকবে না। বড়দের পরামর্শ নিয়ে ব্যবসায় ভালো ফল পেতে পারেন। সন্ধ্যার পরে পরিবারের সঙ্গে সময় কাটবে।
মহাজনের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। নতুন অফিসে ভালো আচরণ দিয়ে সবাইকে প্রভাবিত করার চেষ্টা চালিয়ে যান। অফিসে আকর্ষণীয় প্রস্তাব পেতে পারেন। ব্যবসায় লক্ষ্য স্থির রাখুন।
বৃশ্চিক (২৩ অক্টোবর–২১ নভেম্বর)
যানবাহন কেনার বিষয়ে আগ্রহ বাড়বে। পরিবারে সুখ থাকবে। ভাইয়ের সঙ্গে ভালো সময় কাটবে। পড়াশোনার বিষয়ে মনোযোগ বাড়তে পারে। আদালতের বিষয়গুলো আপনার পক্ষে থাকার সম্ভাবনা আছে।
ব্যবসার ব্যবস্থাপনা খুব ভালো হবে। পেশাদারদের জন্য দুপুরের পরে খুব ভালো সুযোগ থাকতে পারে। ব্যবসায় খুব ভালো লাভের মুখ দেখতে পারেন।
ধনু (২২ নভেম্বর–২১ ডিসেম্বর)
সহকর্মীরা সাহায্য করবেন। বেকারদের কাজের প্রচেষ্টার উন্নতি হবে। নতুন ব্যবসায় পরিবারের সদস্যদের সহযোগিতা পেতে পারেন। পৈতৃক ব্যবসায় ভালো লাভ হবে। অফিসে কর্মকর্তারা সহযোগিতা করবেন। তর্ক এড়িয়ে চলুন।
সংসারের জন্য স্বার্থপরতা এবং সঙ্কীর্ণতা ত্যাগ করুন। সকালের দিকে কাজের পরিবেশ অনুকূল থাকবে। সম্পদ বৃদ্ধির আগ্রহ থাকবে।
মকর (২২ ডিসেম্বর–১৯ জানুয়ারি)
ছোটরা বড়দের উপদেশ ও শিক্ষা মেনে চলবেন। আত্মীয়ের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়বে। কোনো কাজে তাড়াহুড়ো করবেন না। রাগ নিয়ন্ত্রণ করুন। ব্যবসায় বুঝেশুনে চলুন। কিছু দায়িত্ব বাড়তে পারে।
পরিবারের সদস্যদের সহযোগিতা পাবেন। মা-বাবার মধ্যে সুখ-শান্তি বাড়বে। ব্যবসায় ভারসাম্য বাড়বে। প্রেমের জন্য দিনটি ভালো।
কুম্ভ (২০ জানুয়ারি–১৮ ফেব্রুয়ারি)
শত্রুর বিষয়ে সতর্ক থাকুন, পরিস্থিতি খারাপ হতে পারে। ব্যবসার প্রয়োজনীয় বিষয়ে ঢিলেমি ও গাফিলতি এড়িয়ে চলুন। মহাজনের সঙ্গে লেনদেনের ক্ষেত্রে নিয়ম মেনে চলুন।
সঙ্গীর বিষয়ে সজাগ থাকুন। বিনিয়োগ পরিকল্পনায় নজর দিন। বন্ধুর থেকে একটু দূরত্ব বজায় রাখুন। অফিসে সহকর্মীরা সহায়ক হতে পারে।
মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
সকালের দিকে কাজের চাপ কম থাকবে। বাড়িতে খরচ নিয়ন্ত্রণ করা কঠিন হতে পারে। ব্যবসায় মিশ্র ফল পাবেন। নতুন ব্যবসা সংক্রান্ত কাজে জোর দেওয়া দরকার। ব্যবসা ও বাড়ির ভারসাম্য বজায় থাকবে। বিনিয়োগের ক্ষেত্রে চিন্তাভাবনা করুন। লক্ষ্যে স্থির থাকুন।











