নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুলের বহিষ্কারাদেশ প্রত্যাহার

নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) দলের ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।
এতে বলা হয়, দলীয় নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডের জন্য গত ২১ জানুয়ারি তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। তার আবেদনের প্রেক্ষিতে বহিষ্কারাদেশ প্রত্যাহারপূর্বক তাকে দলীয় স্বপদে অর্থাৎ নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে পুনর্বহাল করা হলো।
এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
চিঠির অনুলিপি বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত, সহ-সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) জয়ন্ত কুমার কুণ্ডু এবং নড়াইল জেলা বিএনপির সভাপতিকে পাঠানো হয়েছে।


-086d60.jpg)


-086d60-720x405.webp)

