logo

আওয়ামী লীগকে প্রাসঙ্গিক রাখার পেছনে সরকারের ষড়যন্ত্র রয়েছে: আসিফ মাহমুদ

আওয়ামী লীগকে প্রাসঙ্গিক রাখার পেছনে সরকারের ষড়যন্ত্র রয়েছে: আসিফ মাহমুদ
বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন আসিফ মাহমুদ। ছবি: এশিয়া পোস্ট

আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক রাখার পেছনে সরকারের ষড়যন্ত্র রয়েছে বলে অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির নেতাদের দাবি, সরকার চাইলে দেশের চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব। তবে সরকারের মদদেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিষ্ক্রিয় রাখার কারণে বিভিন্ন স্থানে আওয়ামী লীগের মিছিল-সমাবেশ করার সুযোগ তৈরি হচ্ছে।

দক্ষিণ কোরিয়া সফর শেষে সোমবার (১৬ নভেম্বর) রাতে দেশে ফিরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব অভিযোগ করেন এনসিপির নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও নাসির উদ্দিন পাটোয়ারী।

Advertisement

সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘সরকার চাইলে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব।’ এ সময় আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক রাখার পেছনে সরকারের ষড়যন্ত্র রয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

অন্যদিকে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারী অভিযোগ করে বলেন, সরকারের মদদেই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিশৃঙ্খল অবস্থায় রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিষ্ক্রিয় করে রাখার কারণেই বিভিন্ন স্থানে আওয়ামী লীগের মিছিল-সমাবেশ হচ্ছে বলে দাবি করেন তিনি।

নাসির উদ্দিন পাটোয়ারী আরও জানান, আওয়ামী লীগকে বিচারের আওতায় আনার দাবিতে তাদের আন্দোলন অব্যাহত থাকবে। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ হলে তার পদত্যাগের দাবিতে আন্দোলনে নামারও হুঁশিয়ারি দেন তিনি।

এদিকে দক্ষিণ কোরিয়া সফরের অভিজ্ঞতা তুলে ধরে আসিফ মাহমুদ জানান, বিশ্বের বিভিন্ন দেশের তরুণ রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে তাঁদের বৈঠক হয়েছে। এসব বৈঠকে বাংলাদেশের সম্ভাবনাময় বিভিন্ন খাত নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

ইনামুল হোসেন

সম্পাদনা

ইনামুল হোসেন

জ্যেষ্ঠ সহ-সম্পাদক | এশিয়া পোস্ট