logo

ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে জুলাইয়ের অভিজ্ঞতা তুলে ধরলেন নাহিদ ইসলাম

ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে জুলাইয়ের অভিজ্ঞতা তুলে ধরলেন নাহিদ ইসলাম
নাহিদ ইসলামের সঙ্গে ক্যামব্রিজ ইউনিভার্সিটির আয়োজক শিক্ষার্থীরা। ছবি: এনসিপির সৌজন্যে

যুক্তরাজ্যের ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখলেন এনসিপি আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম এমপি।

স্থানীয় সময় শনিবার (১৪ নভেম্বর) ইউনিভার্সিটির বাংলা সোসাইটি আয়োজিত একক আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন এনসিপি আহ্বায়ক।

অনুষ্ঠানে তিনি জুলাই গণঅভ্যুত্থানের বৈপ্লবিক পথপরিক্রমার বৃত্তান্ত তুলে ধরেন। একইসাথে ২০২৪ সালের জুলাইয়ের প্রেরণায় নতুন বাংলাদেশ গড়ার আশাবাদ ব্যক্ত করেন।

এর আগে স্থানীয় সময় শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় নাহিদ ইসলামকে বহনকারী বিমানটি লন্ডনে অবতরণের পর তাকে বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা জানান যুক্তরাজ্য এনসিপির স্থানীয় নেতাকর্মীরা।

এ সময় যুক্তরাজ্য এনসিপির নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা ও সাদর সম্ভাষণ জানান। এসময় দলীয় নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন এনসিপির আহ্বায়ক।

জানা গেছে, সফরকালে নাহিদ ইসলাম ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব কমন্সে আন্তর্জাতিক উন্নয়ন কমিটির সঙ্গে বৈঠকের পাশাপাশি ওয়েস্টমিনস্টার ফাউন্ডেশন ফর ডেমোক্রেসি এবং হিউম্যান রাইটস ওয়াচের সঙ্গে বৈঠক করবেন। এসব আলোচনায় জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা এবং মানবাধিকার সুরক্ষায় টেকসই প্রাতিষ্ঠানিক সংস্কারের প্রয়োজনীয়তা ও চ্যালেঞ্জগুলো গুরুত্ব পাবে।

এনসিপি জানিয়েছে, আগামী ১৬ নভেম্বর ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে নাহিদ ইসলামকে নাগরিক সংবর্ধনা দেওয়া হবে।