logo

সৌদি আরবে রহস্যময় বৃত্তাকার অতি প্রাচীন কাঠামো আবিষ্কার

সৌদি আরবে রহস্যময় বৃত্তাকার অতি প্রাচীন কাঠামো আবিষ্কার
উপত্যকার ওপর আবিষ্কৃত রহস্যময় গোলাকার কাঠামো। ছবি: সৌদি প্রেস এজেন্সি

দক্ষিণ-পশ্চিম সৌদি আরবের আল-কুনফুদাহ নামক অঞ্চলে এমন একটি উপত্যকায় দেশটির প্রত্নতত্ববিদরা রহস্যময় একাধিক বৃত্তাকার কাঠামো আবিষ্কার করেছেন। আকাশ থেকে তোলা ছবিতে ওই বৃত্তাকার কাঠামোগুলোতে জ্যামিতিক বিন্যাসের স্পষ্টতা ফুটে উঠেছে।

গবেষকদের ধারণা, প্রাচীন সম্ভাব্য স্থানটির অস্বাভাবিক জ্যামিতিক বিন্যাস হয়তো কোনো গাণিতিক বা জ্যোতির্বিজ্ঞান সংক্রান্ত উদ্দেশ্যে ব্যবহৃত হয়ে থাকতে পারে। এমন তথ্য জানিয়েছে, সৌদি প্রেস এজেন্সি- এসপিএ।

সৌদি আরবের নতুন ভিসা সুবিধা চালু, সুযোগ পাচ্ছেন যারা

ছবিতে দেখা যায়, স্থানীয় আগ্নেয় শিলা দিয়ে বিভিন্ন আকার ও বিন্যাসের বৃত্ত তৈরি করা হয়েছে, যা একে অপরের ওপর এমনভাবে বিন্যস্ত যে মাটি থেকে এগুলো আলাদা করে বোঝা কঠিন। এমন কাঠামো বিস্মিত করেছে গবেষকদের। তারা বলছেন, কাঠামোটির নিখুঁত বিন্যাস দেখে মনে হয় এটি কোনো সুপরিকল্পিত নকশা, যা দৈবক্রমে গড়ে ওঠেনি। তারা এও বলছেন, এগুলো কোন সমাধিস্থলের ইঙ্গিত দেয় না; বরং আবহাওয়া পর্যবেক্ষণ, ঋতু পরিবর্তন কিংবা মহাজাগতিক বস্তু বা ঘটনার গতিবিধি পর্যালোচনার কাজে ব্যবহৃত হয়ে থাকতে পারে।

অন্য দেশের অব্যবহৃত হজ কোটা বাংলাদশেকে দেওয়ার আশ্বাস সৌদির

গবেষকদের মতে, উর্বর উপত্যকাটি হয়তো একসময় গুরুত্বপূর্ণ জনবসতির কেন্দ্র ছিলো, যার সাথে মক্কার ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে ঋতু নির্ণয় এবং পঞ্জিকা অনুসরণের ঐতিহ্যও ছিলো বলে মনে করা হচ্ছে। স্থানটি নিয়ে আরও দীর্ঘ গবেষণার কথা জানিয়েছেন, সৌদি গবেষকরা। এলাকাটি সৌদি আরবের লোহিত সাগর উপকূলে মক্কা প্রদেশের কাছে এবং জেদ্দার দক্ষিণে অবস্থিত।