logo

বাংলাদেশকে হারিয়ে প্রথমবারের মতো সাফের ফাইনালে পাকিস্তান

বাংলাদেশকে হারিয়ে প্রথমবারের মতো সাফের ফাইনালে পাকিস্তান
ছবি: পিয়াল হাসান

ঘরের মাঠ, গ্যালারিভরা সমর্থক আর ২১ বছরের অপেক্ষা ঘোচানোর স্বপ্ন। সবকিছুই প্রস্তুত ছিল বাংলাদেশের জন্য। কিন্তু মাঠের লড়াইয়ে সেই স্বপ্ন পূরণ করতে পারলেন না হামজা চৌধুরীরা। প্রথমার্ধে গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি স্বাগতিকরা। শেষ পর্যন্ত পাকিস্তানের কাছে ১-০ গোলে হেরে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল থেকেই বিদায় নিয়েছে বাংলাদেশ। অন্যদিকে প্রথমবারের মতো প্রতিযোগিতাটির ফাইনালে উঠে ইতিহাস গড়েছে পাকিস্তান।

শনিবার (১৪ নভেম্বর) ঢাকার জাতীয় স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয় বাংলাদেশ ও পাকিস্তান। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে জালের দেখা পায় সফরকারীরা। সেই গোল আর শোধ দিতে পারেনি থমাস ডুলির দল।

বিস্তারিত আসছে...

নুরসাদ আমিন

সম্পাদনা

নুরসাদ আমিন

স্পোর্টস রিপোর্টার | এশিয়া পোস্ট