logo

মিশিগানে বাংলাদেশ দূতাবাসের মোবাইল কনস্যুলার ক্যাম্প

সুলায়মান আল মাহমুদ
সুলায়মান আল মাহমুদমিশিগান, যুক্তরাষ্ট্র
মিশিগানে বাংলাদেশ দূতাবাসের মোবাইল কনস্যুলার ক্যাম্প
মিশিগানে মোবাইল কনস্যুলার ক্যাম্পের সেবা নিচ্ছেন যুক্তরাষ্ট্র প্রবাসীরা। ছবি: এশিয়া পোস্ট

যুক্তরাষ্ট্রের মিশিগানে শেষ হয়েছে বাংলাদেশ দূতাবাসের তিন দিনব্যাপী মোবাইল কনস্যুলার ক্যাম্প। ১৪ থেকে ১৬ নভেম্বর ওয়ারেন শহরের আল ইহসান ইসলামিক সেন্টারে অনুষ্ঠিত এ ক্যাম্পে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি বিভিন্ন কনস্যুলার সেবা নেন।

ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে এবং বাংলাদেশ সোসাইটি অব মিশিগানের সহযোগিতায় আয়োজিত ক্যাম্পে মিশিগানের বিভিন্ন শহর থেকে প্রবাসীরা অংশ নেন। স্থানীয়ভাবে সেবা পাওয়ায় সময় ও যাতায়াতের ভোগান্তি কমেছে বলে জানান তারা।

কনস্যুলার কার্যক্রম পরিদর্শনে আসেন মিশিগানের নবনির্বাচিত অ্যাটর্নি জেনারেল ইলাই স্যাভিট। তিনি সেবার কার্যক্রম ঘুরে দেখার পাশাপাশি প্রবাসীদের সঙ্গে কথা বলেন।

Advertisement

তবে ক্যাম্পে সেবা নিতে আসা প্রবাসীদের বড় দাবি, মিশিগানে একটি স্থায়ী বাংলাদেশি কনসুলেট প্রতিষ্ঠা। তাদের মতে, ক্রমবর্ধমান বাংলাদেশি কমিউনিটির জন্য স্থায়ী কনসুলেট হলে কনস্যুলার সেবা আরও সহজ ও নিয়মিত হবে।

তিন দিনের ক্যাম্পে বিপুলসংখ্যক প্রবাসী সেবা গ্রহণ করায় সন্তোষ প্রকাশ করেন আয়োজকরা। পাশাপাশি মিশিগানে স্থায়ী কনসুলেট প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ার প্রত্যাশা জানিয়েছেন প্রবাসীরা।