Advertisement

যুদ্ধ পরিস্থিতির মধ্যেও কমেছে তেলের দাম

এশিয়া পোস্ট ডেস্ক
যুদ্ধ পরিস্থিতির মধ্যেও কমেছে তেলের দাম
প্রতীকী ছবি

ইরানের বেশ কয়েকটি শহরে বুধবার রাতভর হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর আগে ইরাকে যৌথ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব। অন্যদিকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান।

তবে এমন যুদ্ধ পরিস্থিতির বিস্তার সত্ত্বেও মধ্যপ্রাচ্য থেকে জ্বালানিবাহী তেল ট্যাংকার চলাচল অব্যাহত থাকায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, আগের লেনদেনের প্রাথমিক সময়ের দরবৃদ্ধির পর তেলের দাম কিছুটা কমেছে। আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের ভবিষ্যৎ সরবরাহ মূল্য (ফিউচারস) ব্যারেলপ্রতি ১.২৯ ডলার কমে ৮৯.৪৫ ডলারে নেমে এসেছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৫৬ সেন্ট বা ০.৬৬ শতাংশ কমে প্রতি ব্যারেল ৮৩.৯০ ডলারে বিক্রি হচ্ছে।

যদিও এর আগের দিন বুধবার জ্বালানি তেলের দামে হঠাৎ করে অনেকটা বেড়ে যায়। পাঁচ মাস ধরে চলা এই যুদ্ধ পরিস্থিতিতে এক দিনের সংক্ষিপ্ত বিরতির পর গত মঙ্গলবার তেলের দাম ৫ শতাংশ কমেছিল, পরদিনই তা লাফ দিয়ে বেড়ে যায়। গতকাল বুধবার ব্রেন্ট ক্রুডের দাম ৭.৯১ শতাংশ এবং ডব্লিউটিআই ক্রুডের দাম ৬.৫৬ শতাংশ বৃদ্ধি পায়। তবে নতুন করে তেলের দরপতনের মাধ্যমে আগের সেই উত্থানে কিছুটা ভাটা পড়ল।