logo

ঢাকা ও আশপাশের আবহাওয়া যেমন থাকবে

ঢাকা ও আশপাশের আবহাওয়া যেমন থাকবে
রাজধানী ঢাকার আকাশ। ফাইল ছবি

রাজধানী ঢাকা ও আশপাশ এলাকার আকাশ আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, সকাল থেকে ঢাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

এদিন সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে বৃষ্টিপাতের রেকর্ড নেই।

এর আগের দিন বৃহস্পতিবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে, আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

আজ সন্ধ্যা ৫টা ১৩ মিনিটে রাজধানীতে সূর্যাস্ত হবে। আগামীকাল শনিবার (১৪ নভেম্বর) সূর্যোদয় হবে ভোর ৬টা ১৩ মিনিটে।