অনুদানের অর্থে বিলাসি জীবনযাপন, থাই সুন্দরী গ্রেপ্তার

থাইল্যান্ডে প্রাকৃতিক দুর্যোগ কিংবা অসহায় মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দেন তিনি। এজন্য গড়ে তুলেছেন, ‘অর্গানাইজেশন অব ডোয়িং গুড’ ফাউন্ডেশন। এ সংস্থার নামে অনুদান তুলে সেই অর্থ তিনি ব্যয় করেন দাতব্য কাজে। সামাজিক যোগাযোগমাধ্যম কিংবা গণমাধ্যমে তার এমন মানবিক কর্মকাণ্ডের জন্য থাইল্যান্ডে মানুষের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিলেন, ২০০০ সালে নির্বাচিত সেরা সুন্দরী ও অভিনেত্রী পানাদ্দা বুম ওয়াংফুডি।
কিন্তু এই সুন্দরীকে সম্প্রতি তার বাড়ি থেকে গ্রেপ্তার করেছে থাই পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ, মানুষের কাছ থেকে অনুদান তুলে সেই অর্থের নামমাত্র কিছু অংশ দাতব্য কাজে ব্যবহার করলেও সিংহভাগই তিনি তার বিলাসি জীবন যাপনের পেছনে ব্যয় করেন। থাই বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে এমন খবর।
পুলিশের অভিযানে ওই অভিনেত্রীর বাড়ি থেকে কয়েক মিলিয়ন ডলার মূল্যের বিপুল গয়না, বিশ্বখ্যাত দামি ব্র্যান্ডের বিভিন্ন ব্যাগ এবং একাধিক বিলাবহুল গাড়ি। গ্রেপ্তারের পর নিজের দোষ স্বীকার করে থাই জনগণের কাছে ক্ষমা চান তিনি। মিস থাইল্যান্ড খ্যাতি পাওয়া এ সুন্দরীকে সরকার গত বছর নিয়োগ দিয়েছিল থাইল্যান্ডের প্রতিবেশী ক্যাম্বোডিয়ার ভুয়া নিউজ বা অপপ্রচারের বিরুদ্ধে।