Advertisement

জুলাই চেতনায় উদ্বুদ্ধ হয়ে বিএনপি সরকার এগিয়ে যাবে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

এশিয়া পোস্ট নিউজ
জুলাই চেতনায় উদ্বুদ্ধ হয়ে বিএনপি সরকার এগিয়ে যাবে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
বৃহস্পতিবার ভোরে রাজধানীর রায়েরবাজার গণকবরে জুলাই শহীদদের গণকবরে পুষ্পস্তবক অর্পণ করেন আহমেদ আযম খান। ছবি: সংগৃহীত

জুলাই চেতনায় উদ্বুদ্ধ হয়েই বিএনপি সরকার সবাইকে নিয়ে এগিয়ে যাবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।

রাজধানীর রায়েরবাজার গণকবরে জুলাই শহীদ দিবস উপলক্ষে শহীদদের গণকবরে পুষ্পস্তবক অর্পণ শেষে বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোরে এ কথা জানান তিনি।

আহমেদ আযম খান বলেন, দেশের সব শ্রেণিপেশার মানুষ নিয়ে সরকার জুলাইয়ের চেতনায় এগিয়ে যাবে। আজকের দিনকে জাতি যুগ যুগ ধরে স্মরণ করবে।

তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থান আগামীর বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশকে সমৃদ্ধ করার চেতনা হিসেবে কাজ করবে।

১৬ জুলাই শহীদ আবু সাঈদ ও শহীদ ওয়াসিমের আত্মত্যাগের মাধ্যমেই সবার অংশগ্রহণে জুলাই সফল বলে জানান তিনি। তিনি বলেন, এর মধ্য দিয়ে ফ্যাসিবাদের অবসান ঘটে।