রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযানে ৯৪ জন গ্রেপ্তার
এশিয়া পোস্ট প্রতিবেদক

রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে নানান ধরনের অপরাধে জড়িত মোট ৯৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
ডিএমপির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মহানগর পুলিশের বিভিন্ন ইউনিটের পরিচালিত সোমবার (২৯ জুন) দিনব্যাপী এ অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে তিনজন তালিকাবহির্ভূত চাঁদাবাজ রয়েছেন। এছাড়া সন্ত্রাসী, দস্যু, ছিনতাইকারী ও ডাকাতি-সংশ্লিষ্ট অপরাধে জড়িত ৪৪ জন এবং মাদক কারবারে জড়িত ৪৭ জনকে গ্রেপ্তার করা হয়।
ডিএমপি জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করা এবং রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।





