নোয়াখালীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

পৃথক অভিযান চালিয়ে ১৭০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে নোয়াখালী জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
শুক্রবার (২৪ জুলাই) রাত ২টার দিকে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌর এলাকার টক্কারপুল ও আলীপুর উত্তর নাজিরপুর ট্রাক টার্মিনাল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটকরা হলেন— আরাফাত হোসেন বাবু (২৬) ও মো. শামীম (১৯)। উভয় বেগম গঞ্জ উপজেলার বাসিন্দা।
পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের রাতের টহলের একটি দল প্রথম অভিযানে আরাফাত হোসেন বাবু নামে এক ব্যক্তিকে ২০ পিস ইয়াবা ও পরে পৃথক আরেক অভিযানে মো. শামীমকে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। এ সময় তার বিরুদ্ধে থাকা দুটি জিআর পরোয়ানার তথ্যও পাওয়া যায়।
নোয়াখালী জেলা গোয়েন্দা শাখা ওসি কামরুল হাসান জানান, গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
.png)






