মির্জাপুরে তাবলিগ জামাতে গিয়ে বীর মুক্তিযোদ্ধার মৃত্যু

টাঙ্গাইলের মির্জাপুরে তাবলিগ জামাতে গিয়ে মোজাম্মেল হোসেন (৭০) নামে এক বীর মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) রাত সাড়ে ৩টার দিকে উপজেলার গোড়াইল নয়াপাড়া জামে মসজিদে তার মৃত্যু হয়।
গোড়াইল নয়াপাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বিষয়টি এশিয়া পোস্টকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, তাবলিগ জামাতে এসে মোজাম্মেল হোসেনের মৃত্যু হয়েছে। তিনি ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার মকবুল হোসেনের ছেলে।
জানা যায়, দুই দিন আগে মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন তাবলিগ জামাতের একটি দল গোড়াইল নয়াপাড়া জামে মসজিদে গিয়ে অবস্থান নেয়। তারা ওই এলাকার বিভিন্ন স্থানে দ্বিনের দাওয়াত দিচ্ছিলেন। মোজাম্মেল হোসেনের সঙ্গে তার খালাতো ভাই আব্দুস সোবহানও ছিলেন।
আব্দুস সোবহান জানান, তারা বাড়ি থেকে ৪০ দিনের চিল্লার উদ্দেশ্যে বের হয়েছিলেন। চিল্লা শেষ হওয়ার মাত্র এক সপ্তাহ বাকি ছিল। গতকাল মোজাম্মেল হোসেন শারীরিকভাবে অসুস্থ ছিলেন এবং বিশ্রামে ছিলেন। এক পর্যায়ে গভীর রাতে তিনি মারা যান।
.png)






