Advertisement

বগুড়ায় পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে মামলার নথি ছিনতাই

এশিয়া পোস্ট নিউজ, বগুড়া
বগুড়ায় পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে মামলার নথি ছিনতাই
বগুড়ার শাজাহানপুর থানা। ছবি: সংগৃহীত

বগুড়ায় পুলিশের এক উপপরিদর্শককে (এসআই) ছুরিকাঘাত করে তার কাছে থাকা মামলার নথি ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (৯ জুন) রাত ১টার দিকে জেলা শহরের ফুলদীঘি এলাকায় এ ঘটনা ঘটে। বুধবার শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল বিষয়টি নিশ্চিত করেছেন।

ছুরিকাহত ওই পুলিশ কর্মকর্তার নাম মইনুল ইসলাম। তিনি বগুড়া শহরের কৈগাড়ি পুলিশ ফাঁড়িতে কর্মরত।

মইনুল ইসলাম বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ জানায়, এসআই মইনুল ইসলাম মোটরসাইকেলে বনানী মোড় থেকে কৈগাড়ি পুলিশ ফাঁড়ির দিকে যাচ্ছিলেন। ফুলদীঘি এলাকায় পেপসি কোম্পানির সামনে কয়েকজন দুর্বৃত্ত তার গতিরোধ করে। তারা তার কাছে থাকা মামলার নথিপত্র ছিনিয়ে নেয় এবং ডান পায়ে ছুরিকাঘাত করে।

আহত অবস্থায় মইনুল ইসলাম নিজেই একজন অটোরিকশাচালকের সহায়তায় হাসপাতালে যান এবং সেখানে ভর্তি হন।

শাজাহানপুর থানার ওসি আশিক ইকবাল বলেন, জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ। হামলার বিষয়ে জানকে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

বিষয় :বগুড়া