Advertisement

দেশের সব স্কুল-কলেজে ‘ক্রীড়া পরিচালনা কমিটি’ গঠনের নির্দেশ

এশিয়া পোস্ট প্রতিবেদক
দেশের সব স্কুল-কলেজে ‘ক্রীড়া পরিচালনা কমিটি’ গঠনের নির্দেশ
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। ছবি: সংগৃহীত

‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬’ উপলক্ষ্যে দেশের সকল স্কুল ও কলেজে ক্রীড়া পরিচালনা কমিটি গঠনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

সোমবার (২০ জুলাই) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের শারীরিক শিক্ষা বিভাগের উপপরিচালক প্রফেসর মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা উপলক্ষ্যে মাউশির আওতাধীন দেশের সকল সরকারি ও বেসরকারি নিম্নমাধ্যমিক, মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজগুলোতে এই ক্রীড়া পরিচালনা কমিটি গঠন করতে হবে।