Advertisement

লাইফ সাপোর্ট থেকে ফিরে আসার গল্প শোনালেন আজিজুল হাকিম

এশিয়া পোস্ট নিউজ
লাইফ সাপোর্ট থেকে ফিরে আসার গল্প শোনালেন আজিজুল হাকিম

লাইফ সাপোর্টে থাকা অবস্থায় চারদিকে ছড়িয়ে পড়েছিল চরম উৎকণ্ঠা, তখন বেঁচে ফিরে অলৌকিক এক প্রত্যাবর্তনের গল্প লেখেন ছোটপর্দার বরেণ্য অভিনেতা আজিজুল হাকিম।

২০২০ সালের নভেম্বর মাসে ৪৮ ঘণ্টার জন্য লাইফ সাপোর্টে ছিলেন জনপ্রিয় অভিনেতা আজিজুল হাকিম। অভিনেতা কীভাবে যমদূতের দুয়ার থেকে ফিরে এলেন, সে কথাগুলো জানিয়েছেন জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’র দ্বিতীয় মৌসুমের দ্বাদশ পর্বে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএমে প্রচার হবে এই পডকাস্ট পর্বটি।

রুম্মান রশীদ খানের সঞ্চালনায় এই পডকাস্টে আজিজুল হাকিম বলেছেন, ‌‌জীবদ্দশায় অনেক শিল্পীকেই মৃত্যুবরণ করতে হয়; মুখরোচক সংবাদে কিংবা অসংখ্য নামি-বেনামি ইউটিউব চ্যানেলে। তবে এটা কাম্য নয়।

২০২১ সালে অভিনেতা জীবনের সবচেয়ে বড় ঝড় পার করে এসে এখন নিয়মিতভাবেই কাজ করছেন টিভি নাটক, ওটিটি, এমনকি চলচ্চিত্রেও। আসছে ঈদে তাকে দেখা যাবে রায়হান রাফীর সিনেমাতেও। ‘প্রেশার কুকার’ নামের এই সিনেমায় ভিন্নধর্মী এক চরিত্রে অভিনয় করেছেন তিনি।

আজিজুল হাকিম একসময় নিয়মিত প্যাকেজ নাটকে অভিনয় করতেন বলে অনেকে তাকে সম্বোধন করতেন ‘প্যাকেজুল হাকিম’ নামে! পডকাস্টে আজিজুল হাকিম বলেন ৯০ দশকের শিল্পীদের নিয়ে অনেক না জানা কথা।