Advertisement

ট্রফি বিতরণ অনুষ্ঠানে ট্রাম্পের অদ্ভুত আচরণ, হস্তক্ষেপ ফিফা সভাপতির

এশিয়া পোস্ট ডেস্ক
ট্রফি বিতরণ অনুষ্ঠানে ট্রাম্পের অদ্ভুত আচরণ, হস্তক্ষেপ ফিফা সভাপতির
ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ফাইনালের ট্রফি বিতরণ অনুষ্ঠানে অস্বস্তিকর এক ঘটনার জন্ম দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্পেন অধিনায়ক রদ্রির হাতে ট্রফি তুলে দেওয়ার পরও তিনি কিছুক্ষণ মঞ্চে দাঁড়িয়ে থাকেন। পরে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো তাকে সরে যেতে ইঙ্গিত দেন এবং শেষ পর্যন্ত হাত ধরে মঞ্চের এক পাশে নিয়ে যান।

রোববার নিউইয়র্কের বাইরে ৮০ হাজার দর্শক ধারণক্ষমতাসম্পন্ন স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয় স্পেন। ম্যাচ শেষে ট্রফি বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রাম্প ও ইনফান্তিনো।

ট্রফি গ্রহণের পর স্পেনের খেলোয়াড়রা উদযাপনের প্রস্তুতি নিলেও ট্রাম্প মঞ্চে দাঁড়িয়ে থাকেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, স্পেন অধিনায়ক রদ্রি তাকে সরে যাওয়ার ইঙ্গিত দেন। কিন্তু তিনি সঙ্গে সঙ্গে মঞ্চ ছাড়েননি।

এরপর পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন ইনফান্তিনো। তিনি ট্রাম্পের হাত ধরে তাকে মঞ্চের এক পাশে নিয়ে যান। তবুও ট্রাম্প স্পেনের খেলোয়াড়দের কাছাকাছি অবস্থান করছিলেন, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

আরেকটি ভাইরাল ভিডিওতে দেখা যায়, আর্জেন্টিনার ডিফেন্ডার ক্রিস্তিয়ান রোমেরোর সঙ্গে ট্রাম্পের করমর্দন হয়নি। ঘটনাটিও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।

এদিকে ট্রফি বিতরণ অনুষ্ঠানের জন্য মাঠে প্রবেশের সময় ট্রাম্প ও ইনফান্তিনোকে স্টেডিয়ামের একাংশের দর্শকদের দুয়োধ্বনির মুখেও পড়তে হয়।

ফাইনাল ম্যাচে ট্রাম্প ইনফান্তিনোর পাশেই বসে খেলা উপভোগ করেন। ম্যাচে স্পেন ১-০ গোলে আর্জেন্টিনাকে হারিয়ে ১৬ বছর পর আবারও বিশ্বকাপ শিরোপা জেতে।