পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করেছেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।
শনিবার (২৫ জুলাই) দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। খবর এনডিটিভির
এদিকে রাজধানী দিল্লির যন্তর-মন্তরে আন্দোলনরত ককরোচ জনতা পার্টি (সিজেপি) এবং কেন্দ্রীয় সরকারের মধ্যে তৃতীয় দফার বৈঠক চলছিল। এর মধ্যেই পদত্যাগ করলেন ধর্মেন্দ্র প্রধান।
শিক্ষামন্ত্রীর পদত্যাগের মাধ্যমে সরকার বিক্ষোভকারীদের উত্থাপিত সব দাবি পূরণ করেছে।
আন্দোলনে নেতৃত্ব দেওয়া সিজেপি গতকাল শুক্রবার (২৪ জুলাই) শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনড় থেকেছে। তারা সরকারকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দেয়।
আন্দোলনকারীরা শুরু থেকেই ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে তাদের প্রধান এবং ‘অ-আলোচনাযোগ্য’ দাবি হিসেবে তুলে ধরেছিলেন।
এর আগে, কেন্দ্র সরকার বিক্ষোভকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নেওয়া এবং আত্মহত্যাকারী শিক্ষার্থীদের পরিবারের জন্য ক্ষতিপূরণের বিষয়ে নীতিগতভাবে সম্মতি দিলেও শিক্ষামন্ত্রীর পদত্যাগে রাজি হয়নি।
ভারতে নিট প্রশ্নপত্র ফাঁস এবং পরীক্ষা ব্যবস্থায় অনিয়মের অভিযোগে কয়েক সপ্তাহ ধরে দেশজুড়ে আন্দোলন চলছে। আন্দোলনকারীরা পরীক্ষাব্যবস্থার সংস্কার, দায়ী ব্যক্তিদের শাস্তি এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়ে আসছিলেন।
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের মাধ্যমে আন্দোলনকারীদের অন্যতম প্রধান দাবি পূরণ হলেও বিক্ষোভকারীরা জানিয়েছেন, পরীক্ষা ব্যবস্থার সংস্কার ও দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।
.png)





