
চরাঞ্চলের উর্বর জমিতে শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন জামালপুরের কৃষকেরা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলছে জমি তৈরি, বীজ বপন ও পরিচর্যার কাজ। টমেটো, বেগুন, লাউ, মিষ্টিকুমড়া, করলা, ধুন্দুল, ফুলকপি, বাঁধাকপিসহ নানা ধরনের সবজির আবাদ করছেন তারা। তবে চাষের এই ব্যস্ততার মধ্যেও কৃষকদের দুশ্চিন্তা বাড়

উদ্বোধনের সময় বলা হয়েছিল, খাল পুনঃখননের মাধ্যমে বাড়বে পানি প্রবাহ, তৈরি হবে দুই পাড়ে চলাচলের রাস্তা, লাগানো হবে হাজারো গাছ। কিন্তু সেই প্রতিশ্রুতির বাস্তবতা টিকেছে মাত্র কয়েক মাস। কাজ শেষ হওয়ার প্রায় সাত মাসের মধ্যেই জামালপুরের মাদারগঞ্জ উপজেলার পশ্চিম পলিশাহ খালের বিভিন্ন স্থানে পাড় ধসে বিলীন হচ্ছে

দুই প্রতিবেশীর দীর্ঘদিনের জমি নিয়ে বিরোধ। সেই বিরোধের জেরে বছরের পর বছর অস্বাস্থ্যকর পরিবেশে পাঠদান চলছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০৩ শিক্ষার্থীর। বিদ্যালয়ের দেয়ালঘেঁষা গোয়ালঘর থেকে আসা বর্জ্য ও নোংরা পানিতে নষ্ট হচ্ছে শিক্ষার পরিবেশ। তীব্র দুর্গন্ধ, গোবরের স্তূপ আর বৃষ্টির সময় বর্জ্যপানিতে দ

জামালপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ডেঙ্গু রোগীর বেডের পাশেই গাদাগাদি করে চিকিৎসা নিচ্ছেন অন্য রোগীরা। নির্ধারিত শয্যা না পেয়ে কেউ মেঝেতে আবার কেউ করিডোরে আশ্রয় নিয়েছেন। কোনো কোনো শয্যায় জায়গা ভাগাভাগি করে চিকিৎসা নিতে হচ্ছে একাধিক রোগীকে। স্থান ও শয্যা সংকটে এমন নাজুক পরিস্থিতি তৈ

দেশের অন্যতম উৎকৃষ্ট মানের চিনি উৎপাদনকারী প্রতিষ্ঠান জিল বাংলা সুগার মিলস লিমিটেড। বাণিজ্যিক ব্যর্থতায় ধারাবাহিক বাড়ছে প্রতিষ্ঠানটির ঋণের পরিমাণ। অবস্থা এমন দাঁড়িয়েছে–ধারাবাহিক বাড়তে থাকা ঋণের বোঝায় ধুঁকছে জিল বাংলা চিনিকল। উৎপাদন সক্ষমতা ও চিনি আহরণের হার বেশি হলেও প্রতিবছর লোকসান গুণতে হচ্ছে মিলট

সরকারের খাতায় প্রকল্পের নাম ‘আপদকালীন জরুরি প্রতিরক্ষা’। দরপত্রের চূড়ান্ত খরচ ২৯ লাখ ৯৮ হাজার টাকা। আর স্থায়িত্ব? মাত্র ২৯ দিন। জামালপুরের ইসলামপুরের ব্রহ্মপুত্র নদে ৭ হাজার ২০০টি জিও ব্যাগ ফেলে কীভাবে সরকারি অর্থ অপচয় করা হয়েছে, তা বুঝতে পুরো এক মাসও অপেক্ষা করতে হয়নি। গত ২০ আগস্ট সকালে মাত্

আলো জ্বালানোর আগেই পকেট থেকে টাকা কেটে নেয় আধুনিক প্রযুক্তির প্রিপেইড মিটার। অগ্রিম টাকা রিচার্জ না করলে এ মিটারে বিদ্যুৎ ব্যবহারের সুযোগ নেই। কিন্তু জামালপুরের সরিষাবাড়ীতে প্রিপেইড বা কার্ড মিটার ব্যবহার করা গ্রাহকদের নামেও পুরোনো এনালগ সংযোগের বিপরীতে বকেয়া দেখানোর অভিযোগ উঠেছে। এমনকি মৃত ব্যক্তি

জামালপুর পৌরসভার ভোট কবে হবে— সে উত্তর এখনো অজানা। নির্বাচন কমিশনও তপশিল ঘোষণা করেনি। তবুও সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপে গরম হয়ে উঠেছে শহরের রাজনীতি। এখন পর্যন্ত অন্তত ১০ জনের বেশি নেতার নাম আলোচনায় এসেছে। তপশিল বা ভোটের তারিখ না থাকলেও নীরব এই প্রতিযোগিতায় নির্বাচনি আমেজ বিরাজ করছে শহরজুড়ে। উঠান ব

জামালপুর-ঢাকা ও ময়মনসিংহ রুটে দীর্ঘদিনের একচেটিয়া আধিপত্যের অভিযোগ আছে রাজিব পরিবহনের বিরুদ্ধে। বিকল্প কোনো পরিবহন সেবা গড়ে উঠতে না দেওয়ায় বাধ্য হয়ে এই পরিবহনে যাতায়াত করতে হচ্ছে যাত্রীদের। শুধু তাই নয়, চালকদের রেষারেষি, বেপরোয়া গতিতে দুর্ঘটনায় সড়কে ঝরেছে তাজা প্রাণ। গত এক মাসে ১০টিরও বেশি

জাতীয় পরিচয়পত্র, সরকারি নির্ধারিত ফি এবং প্রয়োজনীয় সব কাগজপত্র ঠিক থাকার পরও জামালপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে সেবা নিতে গিয়ে চরম হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। অফিসের ভেতর-বাইরে সক্রিয় শক্তিশালী দালালচক্রের মাধ্যমে না গেলে কিংবা আবেদনপত্রে বিশেষ ‘সংকেত’ না থাকলে নানা অজুহাতে ফাইল ফেরত দেওয়ার

প্রচণ্ড গরমের মধ্যে ঘন ঘন লোডশেডিংয়ে চরম কষ্টে দিন কাটাচ্ছেন জামালপুরের বাসিন্দারা। দিনে বা রাতে কোনো বেলাতেই নিরবচ্ছিন্ন বিদ্যুতের দেখা মিলছে না। সংশ্লিষ্টরা বলছেন, এই তীব্র বিদ্যুৎ-সংকটের অন্যতম প্রধান কারণ শহর ও আশপাশের এলাকায় অনিয়ন্ত্রিতভাবে ছড়িয়ে পড়া প্রায় ১২ হাজার ব্যাটারিচালিত অটোরিকশা।

একসময় জামালপুরের যমুনা, ব্রহ্মপুত্র, ঝিনাই, দশআনী ও সুবর্ণখালী নদী ছিল দেশীয় মাছের অন্যতম উৎস। এসব নদীতে সারা বছরই মিলত নানা প্রজাতির মাছ, আর তা ধরেই জীবিকা নির্বাহ করতেন হাজারো জেলে। তবে নদীর পরিবেশগত পরিবর্তন, অবৈধ জালের ব্যবহার ও প্রজননক্ষেত্র ধ্বংস হওয়ার কারণে দেশীয় মাছের সংখ্যা দিন দিন কমে

সরকারি আশেক মাহমুদ কলেজের পানাউল্লাহ আহমেদ হলের ৩০৪ নম্বর কক্ষে থাকেন মাহমুদুল হাসান বিবেক। অনার্স জীবনের শেষ প্রান্তে এসে জুলাই মাস এলেই তার মনে ফিরে আসে দুই বছর আগের সেই উত্তাল দিনগুলোর কথা। হলের বারান্দা, বন্ধুদের আড্ডা আর ক্যাম্পাসের পরিচিত পরিবেশ তাকে ফিরিয়ে নিয়ে যায় ২০২৪ সালের জুলাই আন্দোলন

নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাব ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের কারণে স্থাপনের কিছুদিন পরেই অচল হয়ে পড়ে জামালপুরের প্রায় কোটি টাকার সিসিটিভি নিরাপত্তাব্যবস্থা। ডিজিটাল এই নজরদারি ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ার সুযোগ নিয়ে জামালপুর পৌর শহরে এখন চোর চক্রের মহোৎসব চলছে। ৭৮ লাখ টাকার এ প্রকল্প চালুর পরপরই

পাহাড়ে এখন আর আগের মতো সময় মেনে বৃষ্টি হয় না। শুকিয়ে গেছে প্রাকৃতিক ঝিরি ও পাহাড়ি ঝরনা। অবাধে বৃক্ষ নিধন ও পাহাড় কাটার ফলে বন থেকে হারিয়ে গেছে আমলকী, হরিতকী, বহেড়া ও বুনো কলার গাছ। ফলে খাদ্য ও পানির তীব্র সংকটে পড়েছে গারো পাহাড়ের বন্য হাতির দল।

জামালপুরে প্রয়োজনীয় অবকাঠামো ও শিক্ষক-কর্মচারী থাকলেও বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে নেই কোনো শিক্ষার্থী। তবে শিক্ষার্থী না থাকলেও মাসের শেষে নিয়মিত সরকারি কোষাগার থেকে বেতন-ভাতা তুলছেন শিক্ষকরা। কাগজে-কলমে শত শত শিক্ষার্থী দেখিয়ে সরকারি অর্থ অপচয়ের এমন চিত্র জেলার কয়েকটি প্রতিষ্ঠানে।