৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যাকাণ্ডে সন্দেহভাজন সেনা কর্মকর্তা আটক
এশিয়া পোস্ট ডেস্ক

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের ঘটনায় ৪৫ বছর ধরে পলাতক মেজর (অবসরপ্রাপ্ত) মোজাফফর হোসেনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ৬টায় ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম এশিয়া পোস্টকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘মোজাফফর নামের অবসরপ্রাপ্ত এক সেনা কর্মকর্তাকে ডিবি হেফাজতে নিয়ে আসা হয়েছে। আমরা তাকে জিজ্ঞাসাবাদ করেছি।’
জিজ্ঞাসাবাদের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়।
১৯৮১ সালের ৩০ মে ভোরে চট্টগ্রামে সামরিক বাহিনীর একদল বিপথগামী কর্মকর্তার হাতে খুন হন বিএনপির প্রতিষ্ঠাতা ও তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
এর ৪৫ বছর পর ডিবির হাতে ধরা পড়লেন এ হত্যাকাণ্ডের সন্দেহভাজন মেজর (অবসরপ্রাপ্ত) মোজাফফর হোসেন।




