সাত দিনে স্বর্ণের দাম কমলো প্রায় ৮ হাজার টাকা

দেশের বাজারে সাত দিনে তিন বার কমানো হলো স্বর্ণের দাম। আজ বৃহস্পতিবার ভরিতে সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা কমানো হয়েছে। এর আগে গতকাল বুধবার ২ হাজার ৭৪১ টাকা কমানো হয়েছে। সবশেষ গত শুক্রবার (৬ নভেম্বর) কমানো হয়েছিল ২ হাজার ৭৪১ টাকা। গত সাত দিনে স্বর্ণের দাম কমলো ৭ হাজার ৬৯৮ টাকা।
শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১০টায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
এর আগে টানা তিন দফা সোনার দাম বাড়ানো হয়েছিল। ওই তিন দফায় ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম বেড়েছিল ১২ হাজার ১২ টাকা।
বাজুসের নতুন মূল্য তালিকা অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ৩০৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা।
আজকের দাম কমানোর আগে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৯৩, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৪ হাজার এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা।
এর আগে গত ৬ নভেম্বর পর পর তিন দফা স্বর্ণের দাম বাড়ানোর পর দাম কমিয়ে ছিল বাজুস। ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ছিল ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের গয়নার দাম ২ লাখ ১৬ হাজার ৭১৭, ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম ১ লাখ ৮৬ হাজার ৯৯ টাকা, আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ছিল ১ লাখ ৫২ হাজার ৪০ টাকা।
দাম কমানোর কারণ হিসেবে বাজুস বলেছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১৩৬ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৬৫ বার দাম বাড়ানো হয়েছে, ৭০ বার কমানো হয়েছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে। অন্যদিকে, ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। সে বছর ৬৪ বার দাম বাড়ানো এবং ২৯ বার কমানো হয়।












