logo

ছাত্রদলের ওপর হামলার ঘটনায় সেই বারের ম্যানেজারসহ গ্রেপ্তার ১১

ছাত্রদলের ওপর হামলার ঘটনায় সেই বারের ম্যানেজারসহ গ্রেপ্তার ১১
ছবি: এশিয়া পোস্ট কোলাজ

রাজধানীর লালমাটিয়ায় ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় কয়লা বারের ম্যানেজারসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম।

তিনি জানান, ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে কয়লা বারের ম্যানেজারসহ গ্রেপ্তার ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. আকবর হোসেন (২৭), মো. জলিল (৩০), শাহাদাত ইসলাম (২৮), রফিকুল ইসলাম (৫৫), জাহিদুল ইসলাম (২৩), সুমন মিয়া (৩০), শিপন (৩৮), মারুফ (৩৬), কাইয়ুম (৩৮), রাকিবুল ইসলাম (৩৮) ও হাবিবুর রহমান (৪০)।

তাদের মধ্যে কয়েকজন মোহাম্মদপুরের লালমাটিয়া, কয়েকজন লালবাগ ও ধানমন্ডি এলাকার বাসিন্দা। অন্যদের বাসা রাজধানীর বিভিন্ন এলাকায়।

এর আগে কয়লা বারের সামনে বুধবার (১১ নভেম্বর) রাত ৯টার দিকে ছাত্রদলের নেতাকর্মীদের উপর হামলা চালিয়ে সুমন নামের এক আওয়ামী লীগের লোককে ছাড়িয়েছে নিয়েছে কয়লা বারের স্টাফরা।

হামলায় আহতরা হলেন- ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোতার হোসেন নিলয়, মোহাম্মদপুর থানা ছাত্রদলের নেতা সজিব আহমেদ ও আব্দুস সালামসহ আরও কয়েকজন।