কৃষক লীগ নেতা সঞ্জয় দত্ত গ্রেপ্তার

রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে উত্তরখান থানা কৃষক লীগের সাধারণ সম্পাদক সঞ্জয় দত্তকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে উত্তরা ৩ নম্বর সেক্টরের রাজলক্ষ্মী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
তথ্যটি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন।
আকতার হোসেন জানান, গ্রেপ্তার সঞ্জয় দত্ত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, সঞ্জয় দত্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

