logo

মিরপুরে ৯ লাখ ২৫ হাজার টাকার জালনোটসহ গ্রেপ্তার ১

মিরপুরে ৯ লাখ ২৫ হাজার টাকার জালনোটসহ গ্রেপ্তার ১
এসআরইউর দুই সদস্যের মাঝে মো. আরিফুল আলম খান। ছবি: ডিএমপির সৌজন্যে

রাজধানীর মিরপুর মডেল থানা এলাকা থেকে ৯ লাখ ২৫ হাজার টাকার জালনোটসহ একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ)। তার নাম মো. আরিফুল আলম খান।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে এ তথ্য জানিয়েছে ডিএমপির মিডিয়া বিভাগ।

এসআরইউ সূত্রমতে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১১ নভেম্বর) ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের একটি টিম রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় অভিযান চালায়। এসময় জালনোটসহ আরিফুলকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় আরিফুলের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানিয়েছে ডিএমপি।