logo

উত্তরায় কিশোর গ্যাংয়ের মূল হোতাসহ গ্রেপ্তার ৩

উত্তরায় কিশোর গ্যাংয়ের মূল হোতাসহ গ্রেপ্তার ৩
আটককৃতরা। ছবি: পুলিশের সৌজন্যে

রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের মূল হোতাসহ তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১১ নভেম্বর) রাতে উত্তরা ৬ নম্বর সেক্টরের ১১ নম্বর সড়ক থেকে তাদের গ্রেপ্তার করে উত্তরা পূর্ব থানা পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মো. ফাহিম, মোহাম্মদ মাফুজুর রশিদ লাবিব (১৯) ও মাহি বি চৌধুরী রাতুল (২০)। পুলিশের দাবি, তাদের মধ্যে একজন কিশোর গ্যাংয়ের মূল হোতা।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।