logo

যাত্রাবাড়ীতে ছিনতাইয়ের চেষ্টাকালে গ্রেপ্তার ৪

যাত্রাবাড়ীতে ছিনতাইয়ের চেষ্টাকালে গ্রেপ্তার ৪
গ্রেপ্তার চারজন। ছবি: ডিএমপির সৌজন্যে

রাজধানীর যাত্রাবাড়ীতে ছিনতাইয়ের চেষ্টাকালে চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ)।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ডিএমপির মিডিয়া বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে। এর আগে বুধবার (১১ নভেম্বর) রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, মেহেদী হাসান (২৮), আশিক (২৬), আব্দুল্লাহ রাহুল (১৯) এবং বেলায়েত হোসেন (৩০)।

এসআরইউ সূত্রে জানা যায়, ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ৮টার দিকে যাত্রাবাড়ীর চৌরাস্তা গোলচত্বর ফ্লাইওভারের নিচে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য যাত্রাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে ডিএমপি।