logo

রাজধানীতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

রাজধানীতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
ঢাকা মহানগর দক্ষিণের ২৪ নম্বর ওয়ার্ডের সাবেক সাংগঠনিক সম্পাদক ইয়ামিন আহমেদ অনিল ওরফে অনি। ছবি: ডিএমপি

রাজধানীর লালবাগে অভিযান চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের ঢাকা মহানগর দক্ষিণের ২৪ নম্বর ওয়ার্ডের সাবেক সাংগঠনিক সম্পাদক ইয়ামিন আহমেদ অনিল ওরফে অনিকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বুধবার (১১ নভেম্বর) ভোরে লালবাগ থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিসি আকতার জানান, গোপন অভিযান পরিচালনা করে অনিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি নিষিদ্ধ ছাত্রলীগের ঢাকা মহানগর দক্ষিণের লালবাগ থানার ২৪ নম্বর ওয়ার্ডের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।

গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।