নোয়াখালী জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শিপন ঢাকায় গ্রেপ্তার

রাজধানীর তুরাগের দিয়াবাড়ী এলাকা থেকে নোয়াখালী জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. মাসুদুর রহমান শিপনকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ৯টার দিকে তুরাগ থানার দিয়াবাড়ী বৌবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন জানান, গ্রেপ্তার শিপন নোয়াখালী জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক। তিনি নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক জেলা সভাপতির দায়িত্বেও ছিলেন। এ ছাড়া তিনি নোয়াখালী জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান।
ডিসি আক্তার জানান, শিপনের বিরুদ্ধে নোয়াখালীর চাটখিল থানা, ডিএমপির উত্তরা পশ্চিম থানা ও ডেমরা থানায় পৃথক তিনটি মামলার তথ্য রয়েছে।
তুরাগ থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

