logo

অটোরিকশায় এসে শাপলা চত্বরের সামনে ককটেল বিস্ফোরণ

অটোরিকশায় এসে শাপলা চত্বরের সামনে ককটেল বিস্ফোরণ
ছবি: ভিডিও থেকে নেওয়া।

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে বাংলাদেশ ব্যাংকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ৯টা ২০ মিনিটের দিকে একটি অটোরিকশা থেকে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে ঘটনার বিষয়টি নিশ্চিত করেন মতিঝিল থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) দেবব্রত।

তিনি বলেন, রাত ৯টা ২০ মিনিটের দিকে বাংলাদেশ ব্যাংকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

এসআই দেবব্রত বলেন, কারা কী উদ্দেশে এ ঘটনা ঘটিয়েছে, তা শনাক্তে পুলিশের একাধিক দল কাজ করছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ তদন্ত করছে।