মতিঝিল মেট্রোস্টেশনের নিচ থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার

রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বেশ কয়েকটি বস্তু পাওয়া গেছে। এর মধ্যে দুটিকে নিষ্ক্রিয় করেছে ডিএমপির সিটিটিসির বোম ডিস্পোজাল ইউনিট। নিষ্ক্রিয় করার সময় মতিঝিল মেট্রোরেল স্টেশনে বিকট বিস্ফোরণের শব্দ হয়।
শুক্রবার (২৪ জুলাই) রাত সোয়া ৮টার দিকে এসব তথ্য নিশ্চিত করেন ডিএমপির মতিঝিল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুস সালাম।
তিনি বলেন, এখন পর্যন্ত বোমা সদৃশ দুটি বস্তু নিষ্ক্রিয় করা হয়েছে। পুলিশের কাছে সন্ধ্যা ৭টার পর মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা থাকার সংবাদ আসে। পরে ঘটনাস্থলে থানা পুলিশ ও সিটিটিসির বোম ডিস্পোজাল ইউনিট যায়। এখনো সেখানে বোমা নিষ্ক্রিয় করার কাজ চলমান রয়েছে।
এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা যায়, সন্ধ্যার পর মেট্রোরেল স্টেশনের নিচে কে বা কারা এসব বোমা সদৃশ বস্তুগুলো রেখে যায়। পরে খবর পেয়ে পুলিশ ও সিটিটিসির বোম ডিস্পোজাল ইউনিট নিষ্ক্রিয় করার কাজ করছে। প্রাথমিকভাবে কী ধরনের বোমা বা ককটেল ছিল কিনা নিশ্চিত করা যায়নি। তবে দুটি বিস্ফোরিত বোমা সদৃশ বস্তুর ভিতরে ডিটোনেটর পাওয়া যায় এবং শক্তিশালী বিস্ফোরক ছিল।
আরও জানা যায়, ঘটনাস্থল সম্পূর্ণ ঘিরে রেখেছে পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে বিভিন্ন রকমের আলামত সংগ্রহে কাজ করছে। এ ছাড়া এ ঘটনার পর ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছে। তবে তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। হয়।
.png)






