লন্ডনের রেজাউল করিমকে ঘিরে ক্ষোভ, হাছান মাহমুদ লাপাত্তা

যুক্তরাজ্যের লন্ডনে একটি রেস্তোরাঁয় আওয়ামী লীগের নেতা ও সাবেক মন্ত্রী শ. ম. রেজাউল করিমকে ঘিরে বিক্ষোভের ঘটনা ঘটেছে। এ সময় তাকে বিভিন্ন অভিযোগ নিয়ে প্রশ্ন করেন বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা যায়, পশ্চিম লন্ডনের একটি রেস্তোরাঁয় বসে থাকা শ. ম. রেজাউল করিমের কাছে গিয়ে কয়েকজন ব্যক্তি তার সরকারের আমলে গুম, হত্যা, দুর্নীতি এবং ছাত্র-জনতার ওপর দমন-পীড়নের অভিযোগ নিয়ে প্রশ্ন করেন। তবে ভিডিওতে তাকে এসব প্রশ্নের কোনো জবাব দিতে দেখা যায়নি।
ছাত্রদলের সাবেক সহসভাপতি শফিকুল ইসলাম রিবলুর নেতৃত্বে ১০ থেকে ১২ জন সেখানে উপস্থিত ছিলেন বলে সংগঠনটির নেতারা দাবি করেছেন।
তাদের ভাষ্য, খবর পেয়ে তারা পশ্চিম লন্ডনের ওই রেস্তোরাঁয় যান এবং সাবেক মন্ত্রীর কাছে বিভিন্ন বিষয়ে জবাব জানতে চান। তারা অভিযোগ করেন, শেখ হাসিনা সরকারের সময় সংঘটিত গুম, হত্যা ও দুর্নীতির ঘটনায় তার ভূমিকা সম্পর্কে প্রশ্ন করা হলেও তিনি কোনো উত্তর দেননি। একপর্যায়ে সেখানে উপস্থিত অন্যদের সহায়তায় তিনি স্থান ত্যাগ করেন বলেও দাবি করেন তারা।
ছাত্রদল নেতারা আরও দাবি করেন, এর আগে একই এলাকায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গেও তাদের মুখোমুখি হওয়ার ঘটনা ঘটেছিল এবং সেখান থেকেও তিনি দ্রুত সরে যান।
এ বিষয় ছাত্রদল নেতারা বলেন, ‘আমরা খবর পেয়ে পশ্চিম লন্ডনের আনান সেন্টারের রেস্টুরেন্টে যাই। ফ্যাসিস্টের দোসর দেশ থেকে টাকা লুটপাট করে লন্ডনে পালিয়েছে। তাকে শেখ হাসিনার সাথে থেকে গুম, হত্যা, এনসিপি, বিএনপিসহ সাধারণ জনগণকে হত্যার বিষয়ে প্রশ্ন করলে সে কোনো উত্তর দিতে পারেনি। পরে কতিপয় লোকের সহায়তায় পালিয়ে যায়।’ তিনি আরও বলেন, কিছুদিন আগে সাবেক মন্ত্রী হাসান মাহমুদকে পেয়েছি। তাকে ধরার পর সেও পালিয়েছে।
.png)






