logo

খুলনায় এনসিপির বিক্ষোভে দুই পক্ষের হাতাহাতি

খুলনায় এনসিপির বিক্ষোভে দুই পক্ষের হাতাহাতি
খুলনা নগরীর শিববাড়ী মোড়ে এনসিপির বিক্ষোভ কর্মসূচি চলাকালে দলটির দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। ছবি: এশিয়া পোস্ট

সংরক্ষিত আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিক্ষোভ মিছিলে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে নগরীর শিববাড়ী মোড়ে দলটির দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে এই হাতাহাতির ঘটনা ঘটে। পরে উপস্থিত নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

দলীয় সূত্রে জানা যায়, নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে শিববাড়ী মোড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করেছিল এনসিপি। কর্মসূচি চলাকালে দলটির দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা তৈরি হয় এবং একপর্যায়ে তা হাতাহাতিতে গড়ায়। এতে কর্মসূচির পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে।

এনসিপির খুলনা মহানগর আহ্বায়ক আহমেদ হামীম রাহাত বলেন, খেলার আয়োজন নিয়ে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে সামান্য বিশৃঙ্খলা হয়েছে। এটি বড় কিছু নয়।

এ বিষয়ে জানতে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) দপ্তরে যোগাযোগ করেও কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।