logo

নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড, দেশজুড়ে বিক্ষোভের ডাক এনসিপির

নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড, দেশজুড়ে বিক্ষোভের ডাক এনসিপির
এনসিপির লোগো। ছবি: এশিয়া পোস্ট গ্রাফিকস

কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পরিষদের সদস্য ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ ও মিছিলের ডাক দিয়েছে দলটি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

দলের সদস্যসচিব আখতার হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জেলা, মহানগর, থানা ও উপজেলা পর্যায়ের সব ইউনিটকে নিজ নিজ এলাকায় দ্রুত সমাবেশ ও মিছিল আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে।

কর্মসূচি সফল করতে দলের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে এনসিপি।

নূর মামুন

সম্পাদনা

নূর মামুন

জ্যেষ্ঠ সহসম্পাদক | এশিয়া পোস্ট