logo

দেশত্যাগে নিষেধাজ্ঞা, ভারতে যাওয়ার সময় আ.লীগ নেতা আটক

দেশত্যাগে নিষেধাজ্ঞা, ভারতে যাওয়ার সময় আ.লীগ নেতা আটক
আটক জাহাঙ্গীর হোসেন। ছবি : পুলিশের সৌজন্যে

ভারতে যাওয়ার সময় চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর ইমিগ্রেশন চেকপোস্টে পাবনার এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (১১ নভেম্বর) বিকেল ৪টার দিকে চেকপোস্টের বহির্গমন ডেস্ক থেকে তাকে আটক করা হয়।

আটক জাহাঙ্গীর হোসেন (৫৫) পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের বারুইপাড়া এলাকার ইসমাইল সরদারের ছেলে। তিনি স্থানীয় আওয়ামী লীগ নেতা।

পুলিশ জানায়, বুধবার বিকেলে ভ্রমণ ভিসায় ভারতে যাওয়ার জন্য বহির্গমন ডেস্কে আসেন জাহাঙ্গীর হোসেন। এ সময় তার কাগজপত্র যাচাই-বাছাই করে একাধিক মামলার তথ্য পাওয়া যায়। তার দেশত্যাগে নিষেধাজ্ঞা থাকায় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।

দর্শনা জয়নগর ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ উপপরিদর্শক মোহাম্মদ তুহিন জানান, গত ১৭ আগস্ট পাবনার আটঘরিয়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা দুটি মামলায় জাহাঙ্গীর হোসেনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

রবিউল ইসলাম

সম্পাদনা

রবিউল ইসলাম

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট